বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কোম্পানীগঞ্জে ইসলামী সমাজকল্যাণ পাঠাগারের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নোয়াখালী (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৯ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেডিসিন মার্কেট ও মাওলানা ছফি উল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইসলামী সমাজকল্যাণ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বসুরহাট পৌরসভার মওদুদ আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তাররা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের প্রেসক্রিপশন, প্রয়োজনীয় পরামর্শ ও স্বাস্থ্য সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়। দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় ৫০০ রোগী চিকিৎসা গ্রহণ করেন।

এদিন ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমির মাওলানা মোশাররফ হোসেন, ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের সভাপতি মাওলানা মহি উদ্দিন, পাঠাগারের সেক্রেটারি ও বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহমান, জামায়াতের পৌর সেক্রেটারি মাওলানা ইয়াকুব, ৯নং ওয়ার্ড আমির ইব্রাহিম, ৯নং ওয়ার্ড সেক্রেটারি জাকির হোসেন স্বপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জামায়াতের পৌর আমির মাওলানা মোশাররফ হোসেন বলেন, “মানুষের দুঃসময়ে মানবসেবায় এগিয়ে আসা একটি মহৎ কাজ। আজকের এই আয়োজন আমাদের সমাজে দারিদ্র্য ও অসহায় মানুষের কষ্ট লাঘবে বড় ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখতে হবে।”

ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের সভাপতি মাওলানা মহি উদ্দিন বলেন, “এ ধরনের উদ্যোগ মানুষের কল্যাণে বিশেষ অবদান রাখে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এ ধরনের চিকিৎসা সেবা আয়োজন করা হবে।”

চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা আবদুর রহমান শ্রাবণ বলেন, “এখানে এসে বিনামূল্যে চিকিৎসা নিতে পেরে আমি খুব উপকৃত হয়েছি। ডাক্তাররা আন্তরিকভাবে সেবা দিয়েছেন।”

চিকিৎসা নিতে আসা গৃহবধূ কামরুন নাহার বলেন, “আমার মতো অনেক গরিব মানুষ আছেন যারা নিয়মিত চিকিৎসা করাতে পারেন না। এই ফ্রি ক্যাম্প আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।”

দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানায়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  কোম্পানীগঞ্জ   ইসলাম   সমাজকল্যাণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close