বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জুস খেয়ে শিশুর মৃত্যু, আটক দাদি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জুস খেয়ে প্রাণ গেছে দুই বছর বয়সী এক শিশুর। এ ঘটনায় শিশুটির দাদিকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। নাটোরের গুরুদাসপুরের এই ঘটনাটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে এলাকাজুড়ে।

গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইকুড়ি গ্রামের শাহাদাত শাহের বাড়িতে ঘটে এ ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিন বছর আগে উপজেলার রোলভা গ্রামে জাহাঙ্গীর হোসেনের মেয়ে পায়েল খাতুনের সঙ্গে সোনাবাজু গ্রামের সখেনা বেগমের ছেলে শাকিল হোসেনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে পুত্রবধূর সঙ্গে কলহ চলছিল সখেনা বেগমের। প্রায়ই পুত্রবধূকে মারধর করতেন তিনি। কয়েকদিন আগেও এমন এক ঘটনায় রাগ করে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে চলে যায় শাকিল হোসেন।

মারা যাওয়া শিশুটির মা পায়েল খাতুন অভিযোগ করে বলেন, “শনিবার উপজেলার ইকুড়ি গ্রামে এক মামা শ্বশুরের বাড়িতে বিয়ে খেতে গিয়েছিলাম। সেখানে আমার শাশুড়িও আসে। দুপুর ১২টার দিকে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে বাহিরে যাই। দেড়টার দিকে আমার শাশুড়ি বাচ্চাকে ঘুম থেকে তুলে জুস খাওয়ায়। তারপর থেকে সে অসুস্থ হয়ে যায়।”

তিনি আরো বলেন, “অসুস্থ হওয়ার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছে। দ্রুত বাচ্চাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন তিনি। কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই ছেলে মারা যায়।”

শিশুটির দাদি অভিযুক্ত সখেনা বেগম বলেন, “আমার ছেলের কিনে আনা জুস আমি নাতিকে খাইয়েছি। কীভাবে মারা গেল, আমি জানি না। আমাকে ফাঁসানো হচ্ছে।”

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, “শিশুর দাদি সখেনা বেগমকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।”

এদিকে এই আলোচিত ঘটনায় বেশ সরব হয়ে উঠেছে এলাকাবাসী এবং নেটিজেনরা। তারা এর সুষ্ঠু বিচারের দাবি করছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  জুস   শিশু   দাদি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close