মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ঢাবিতে উচ্ছেদ অভিযান, ইয়াবাসহ কিশোর আটক
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৩ পিএম আপডেট: ২৭.০৯.২০২৫ ৪:১৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভবঘুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ইয়াবাসহ এক কিশোরকে আটক করা হয়। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া বারোটায় বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে এই অভিযান শুরু করা হয়। ডাকসুর সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারীর (এবি জুবায়ের) নেতৃত্বে এ অভিযানে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা অভিযান পরিচালনা করেন।

এ সময় সাগর (১৫) নামে এক কিশোরকে ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ডাকসুর সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী বলেন, আজকে প্রক্টরিয়াল টিম, স্টেট অফিস এবং ডাকসুর সমন্বয়ে ক্যাম্পাস এরিয়া মাদকাসক্ত, ভবঘুরে ও পাগল মুক্তকরণ অভিযান পরিচালনা করি আমরা৷ এসময় বিভিন্ন মাদকদ্রব্য  জব্দ করা হয়৷ সাথে ধারালো ছুরি, ব্লেড, কাচি সহ বিভিন্ন বিভিন্ন অস্ত্র পাই। জব্দকৃত এসব দ্রব্যাদি সহ একজনকে শাহবাগ থানায় সোপর্দ করেছি। 

তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই অভিযান আমাদের সাময়িক অভিযান। আমরা দীর্ঘস্থায়ী সমাধানের পথেই হাটছি। অলরেডি একটি প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমনসব মানুষ যেন ক্যাম্পাস এরিয়ায় ঢুকতেই না পারে সেই ব্যবস্থা করার চেষ্টা করছি আমরা৷ 

তিনি আরও উল্লেখ করেন, এটা যেহেতু একটু সময়সাপেক্ষ ব্যাপার তাই পুরোপুরি বাস্তবায়নের আগ পর্যন্ত সময়েও যেন আমাদের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় না ভুগে সেই লক্ষ্যেই পরিচালিত হয় আজকের এই অভিযান।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ঢাবি   ঢাকা বিশ্ববিদ্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close