বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
সূর্যকুমার ও রউফকে শাস্তি দিল আইসিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ২:১২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

এশিয়া কাপের ফাইনাল ঘিরে ভারত-পাকিস্তান লড়াইয়ের উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। তবে মাঠের ভেতরের লড়াই শুরু হওয়ার আগেই মাঠের বাইরে তৈরি হয়েছে আলোচনার ঝড়। আচরণবিধি ভঙ্গের দায়ে দুই দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব রাজনৈতিক মন্তব্য করায় শাস্তি পেয়েছেন, আর পাকিস্তানি পেসার হারিস রউফ দণ্ডিত হয়েছেন আক্রমণাত্মক আচরণের কারণে। তবে পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহানকে কেবল সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ভারত-পাকিস্তানের তিন ক্রিকেটারের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে দুবাইয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন সূর্যকুমার ও রউফকে তাদের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেন।

দুই খেলোয়াড়ের শাস্তি এসেছে দুটি ভিন্ন ঘটনার কারণে। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে সূর্যকুমার যাদব জয়টি ভারতের সেনাদের উৎসর্গ করেন। এ সময় মে মাসে দুই দেশের মধ্যে হওয়া সামরিক সংঘাতের প্রসঙ্গ টেনে আনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার বিরুদ্ধে অভিযোগ জমা দেয়।

অন্যদিকে ২১ সেপ্টেম্বর সুপার ফোর পর্বের ম্যাচে রউফ ভারতীয় দর্শকদের দিকে ইঙ্গিত করে ‘৬–০’ দেখান এবং হাত দিয়ে বিমান ভূপাতিত হওয়ার ভঙ্গি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের সমর্থকেরা এটিকে সামরিক বাহিনীকে বিদ্রূপ হিসেবে ব্যাখ্যা করেন। একই ম্যাচে ওপেনার ফারহান হাফসেঞ্চুরি করার পর ব্যাটকে বন্দুক বানিয়ে গুলি ছোঁড়ার অঙ্গভঙ্গি করেন। বিসিসিআই তখন রউফ ও ফারহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

শুনানিতে অভিযুক্ত খেলোয়াড়রা নিজেদের নির্দোষ দাবি করলেও আইসিসি তাদের ব্যাখ্যা সন্তোষজনক মনে করেনি। ফলে সূর্যকুমার ও রউফ শাস্তি পেলেও ফারহান সতর্কবার্তা দিয়ে রেহাই পান।

এদিকে সূর্যকুমারের শাস্তি নিয়ে বিসিসিআই ইতিমধ্যেই আপিল করেছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। তবে আপিল শুনানি কবে অনুষ্ঠিত হবে তা এখনো নিশ্চিত নয়।

উল্লখ্যে, আগামীকাল রোববার (২৮ সেপ্টেম্বর) এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথমবার চূড়ান্ত লড়াইয়ে দেখা যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে। চলতি আসরে এটিই হবে তাদের তৃতীয় মোকাবিলা।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  সূর্যকুমার   রউফ   আইসিসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close