বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৬ পিএম

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার মতলব সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষের পরিত্যক্ত রান্নাঘর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) কলেজ অধ্যক্ষের অব্যবহৃত বাসভবনের উত্তর পাশে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহমেদ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মতলব সরকারি কলেজের অধ্যক্ষের বাসভবনটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত। এই পরিত্যক্ত বাসভবনের উত্তর পাশেই রান্নাঘরটি অবস্থিত। ঘটনার দিন সকালে একজন মেকানিক রান্নাঘরে থাকা পানির মোটর মেরামত করতে গেলে দুর্গন্ধ পায় এবং মোটরের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি তিনি কলেজের শিক্ষক জিন্নাহ স্যারকে জানান। পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

মোটর মেকানিক সুজন বলেন, ‘মোটর নষ্ট হয়ে যাওয়ায় কলেজ শিক্ষক জিন্নাহ স্যার আমাকে খবর দেন। আমি মোটর মেরামত করতে গেলে রান্নাঘরে একটি মরদেহ দেখতে পাই। তখনই স্যারকে জানাই এবং তিনি থানায় খবর দেন। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহমেদ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও সিআইডির দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। লাশটি কঙ্কালে পরিণত হয়েছে। এটি পুরুষ না নারী—তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মতলব দক্ষিন     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close