সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
বাবা-মায়ের ইচ্ছে পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন ছেলে
তিতাস প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাবা-মার ইচ্ছা ছিলো একমাত্র ছেলে বিয়ে করতে যাবে হেলিকপ্টার চড়ে। বাবা-মায়ের সে ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টার চড়ে বিয়ে করলেন কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর গ্রামের সৌদি প্রবাসী মানিক ভূঁইয়ার ছেলে মো: আরাফাত রহমান।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় হোমনা উপজেলার জয়পুর কলেজ মাঠে নববধূকে নিয়ে হেলিকপ্টারে চড়ে নামলে তা দেখতে স্থানীয় হাজার হাজার উৎসুক জনতা ভিড় করেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, হোমনা উপজেলার জয়পুর গ্রামের সৌদি প্রবাসী মো: মানিক ভূঁইয়ার ছেলে আরাফাত রহমানের সঙ্গে পাশ্ববর্তী তিতাস উপজেলার নাগের গ্রামের মো: বাবুল হোসেনের মেয়ে মোছাম্মৎ সাদিয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে বর ও কনে পরিবারের আত্মীয়-স্বজনসহ প্রায় হাজার খানেক অতিথিকে দাওয়াত করেন।

আরাফাত রহমান বলেন, ‘বাবা-মায়ের শখ ছিল হেলিকপ্টার চড়ে বিয়ে করতে যাব। বাবা-মায়ের শখ পূরণ করতে পেরে অনেক ভালো লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

বরের বাবা মানিক ভূঁইয়া বলেন, ‘আমি ও আমার ছেলে দুইজনই সৌদি প্রবাসী। অনেক আগে থেকেই আমাদের শখ ছিল ছেলের বিয়েটি স্মরণীয় করে রাখবো। রাজকীয়ভাবে ছেলেকে বিয়ে করাবো। তাই ২ লাখ টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করেছি। তিনি মনে করেন এই আয়োজনের মধ্য দিয়ে তার এবং পরিবারের শখ পূরণ হয়েছে।’

কনের বাবা বাবুল হোসেন বলেন,‘আমার জামাই তার বাবা-মায়ের শখ পুরণে হেলিকপ্টার চড়ে আমাদের বাড়ি এসেছে। এতে আমরা খুব আনন্দিত।’

হেলিকপ্টার দেখতে আসা হাজী মোসলেম বলেন, ‘আমি কখনো হেলিকপ্টার দেখিনি। এখানে হেলিকপ্টার আসবে শুনে দেখতে আসলাম। হেলিকপ্টার দেখতে পেয়ে খুব আনন্দ পেয়েছি।’


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  বাবা-মা   হেলিকপ্টার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close