শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইলিশ ধরা বন্ধে আগাম নিষেধাজ্ঞা মানতে নারাজ জেলেরা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৯ পিএম

ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে সরকারি ঘোষণা অনুযায়ী আগামী ৪ অক্টোবর থেকে সাগরে মাছ ধরার ওপর ২২দিনের নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। ইলিশ ধরা বন্ধে আগাম এই নিষেধাজ্ঞা মানতে নারাজ জেলেরা। সরকার ঘোষিত এ নিষেধাজ্ঞা ১০দিন পিছিয়ে আগামী ১৩ অক্টোবর থেকে করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে মৎস্য ব্যবসায়ী এবং সাধারণ জেলেরা। একইসাথে নিষেধাজ্ঞার সময় সাগরে বাংলাদেশের সীমানায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকানোর দাবিও জানান তারা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে সাধারণ জেলে ও চেয়ারম্যান ঘাট মৎস্যজীবী সমিতির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়েছে। এসময় আন্দোলনকারীরা মাছ ধরার বিভিন্ন উপকরণ সামনে রেখে প্রতিবাদ জানায়।

হাতিয়া মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাহাব উদ্দিন কিরণের সঞ্চালনায় বক্তব্য রাখেন, হাতিয়া মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের আহ্বায়ক মো. শাহেদ হোসেন, কোষাধ্যক্ষ নাসির উদ্দীন, কার্যকরী কমিটির সদস্য রেজ্জাকুল হায়দার লেলিন, মৎস্য ব্যবসায়ী আকবর হোসেন, তাজুল ইসলাম পিটু, আকরাম হোসেন, ফখরুল মাঝি, আক্তার সেরাং, এমরান উদ্দিন'সহ অনেকে।

বক্তারা বলেন, প্রতিবছর সরকার সাগরে ৩ ধাপে নিষেধাজ্ঞা জারি করেন। প্রথম নিষেধাজ্ঞা ২২দিন, পরে ৬০দিন ও সবশেষে ৬৫ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। সরকারের প্রতি সম্মান রেখে তিনটি নিষেধাজ্ঞা পালন করে মৎস্যজীবী ও জেলেরা। গতবছর ১৩ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা থাকলেও হঠাৎ করে চলতি বছর ১০দিন আগে ৪অক্টোবর নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। যা জেলেদের জীবিকার সাথে সাংঘর্ষিক। 

জেলেরা জানান, প্রতিবছর দেশের মৎস্যখাত থেকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব পায়। কিন্তু সে হিসেবে জেলেদের জীবিকার মান উন্নয়নে কোন পদক্ষেপ গ্রহণ করে নাই। এছাড়াও বাংলাদেশে নিষেধাজ্ঞার সময় ভারতের জেলেরা অবৈধভাবে অনুপ্রবেশ করে গণহারে মা ইলিশ ধরে নিয়ে যায়। ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে কোস্টগার্ড ও নৌবাহিনী'সহ সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  ইলিশ   জেলে     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close