
সংগৃহীত ছবি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে সপ্তাহের লেনদেন। এতে বাজার মূলধন কমেছে ১ হাজার ১৮ কোটি টাকা।
ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদনে জানানো হয়েছে, সপ্তাহজুড়ে বাজার মূলধন ০.১৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭ লাখ ২৩ হাজার ৪৪৮ কোটি টাকায়। আগের সপ্তাহ শেষে এ মূলধন ছিল ৭ লাখ ২৪ হাজার ৪৬৬ কোটি টাকা।
সূচক ও লেনদেন:
প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৪.৮০ পয়েন্ট বা ০.৬৪%
ডিএসই-৩০ কমেছে ৪.১০ পয়েন্ট বা ০.১৯%
ডিএসইএস কমেছে ৬.৭৩ পয়েন্ট বা ০.৫৭%
লেনদেনও কমেছে উল্লেখযোগ্য হারে। সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ২,৯১৮ কোটি ৮৩ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৫৮৬ কোটি টাকা কম। প্রতিদিন গড়ে লেনদেন দাঁড়িয়েছে ৫৮৩ কোটি ৭৬ লাখ টাকায়, যা আগের সপ্তাহের তুলনায় ১৬.৭৩% কম।
মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে—এর মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই):
সপ্তাহজুড়ে সিএসইর প্রধান সূচকগুলোতেও পতন দেখা গেছে।
সিএএসপিআই কমেছে ১.৬২% (১৫০৮৮.৬৫ পয়েন্টে)
সিএসসিএক্স কমেছে ১.৫০% (৯২৭৭.৯৯ পয়েন্টে)
সিএসআই কমেছে ১.২৬% (৯৫৮.৮৯ পয়েন্টে)
সিএসই-৩০ কমেছে ১.৪৩% (১৩২১৭.১১ পয়েন্টে)
সিএসই-৫০ কমেছে ১.৪৭% (১১৪৪.৭৮ পয়েন্টে)
তবে লেনদেনে সিএসইতে উল্টো প্রবৃদ্ধি হয়েছে। সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৮০ কোটি ২ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১২ কোটি ৯৭ লাখ টাকা বেশি।
মোট ৩১৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে, দাম বেড়েছে ৭৬টির, কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।