বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আশুলিয়ায় দেশীয় শুটার গানসহ গ্রেপ্তার- ১
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৩ AM

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে অবৈধ দেশীয় তৈরি ওয়ান শুটার গানসহ রাকিব (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী সহিদ (৪০) পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।

এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল কেন্দ্রীয় মসজিদসংলগ্ন ফুটওভার ব্রিজের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাকিব নরসিংদীর রায়পুরা থানার মধ্যনগর এলাকার আবু সিদ্দিক মিয়ার ছেলে। পলাতক সহিদ নরসিংদীর বালুরচর এলাকার বাসিন্দা বলে জানা যায়।

পুলিশ জানায়, বুধবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাইপাইল কেন্দ্রীয় মসজিদসংলগ্ন এলাকায় কর্তিপয় দুষ্কৃতিকারী অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। পরে উক্ত ঘটনাস্থলে পৌঁছালে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দু’জন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় রাকিবকে গ্রেপ্তার করা হলেও সহিদ পালিয়ে যায়। 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রাকিবের কাঁধে থাকা কালো স্কুলব্যাগ তল্লাশি করে দেশীয় তৈরি একটি পুরাতন ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জানান, যৌথ বাহিনীর সহযোগিতায় অবৈধ দেশীয় আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  শুটার গান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close