প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৪ AM

মাদারীপুরের শিবচরে সোনিয়া (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের চরগজারীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোনিয়া একই গ্রামের আকবর আলীর (৩৬) স্ত্রী। স্থানীয়রা জানান, আকবর আলীর প্রথম স্ত্রী ও কন্যা সন্তান রয়েছে। ঘটনার দিন বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। কিছুক্ষণ পর আকবর আলীর প্রথম পক্ষের কন্যা ভাড়া বাড়ির ঘরে সোনিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে শিবচর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শিবচর মডেল থানার ওসি জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের রিপোর্টের পর প্রকৃত কারণ জানা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ