বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
ঢাবিতে জুলাই স্মৃতি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:০২ AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল কুইজ ক্লাব হাউজ অব কুইজার্স-এর উদ্যোগে “জুলাই স্মৃতি কুইজ প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উক্ত হলের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। সভাপতিত্ব করেন মুজিব হল কুইজ ক্লাবের সভাপতি রাশেদ মুহাম্মদ মুসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউজ অব কুইজার্স-এর মডারেটর রেজাউল করিম সোহাগ ও ওয়াসিক সাজিদ খান। 

এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির সভাপতি সাদমান মুজতবা রাফিদ, শেখ মুজিবুর রহমান হল সংসদের ভিপি মুসলিমুর রহমান, জিএস আহমেদ আল সাবাহ এবং এজিএস মুশফিক তাজওয়ার মাহির।

প্রতিযোগিতায় তিনটি ভিন্ন সেগমেন্ট অনুষ্ঠিত হয় - আন্তঃহল সেগমেন্ট, জুলাই স্মৃতি কুইজ এবং একক কুইজ।

প্রধান অতিথির বক্তব্যে সাদিক কায়েম বলেন, “আমরা ভবিষ্যতেও এ ধরনের যেকোনো আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আজকের এই আয়োজনের সকল ডেলিগেট, অংশগ্রহণকারী এবং অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানাই।”

সভাপতির বক্তব্যে রাশেদ মুহাম্মদ মুসা গত এক বছরে ক্লাবের কর্মকাণ্ড ও সাফল্য তুলে ধরেন। অন্যান্য অতিথিরাও প্রতিযোগিতার তাৎপর্য এবং শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় এ ধরনের আয়োজনের গুরুত্ব নিয়ে মতামত প্রকাশ করেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  জুলাই   স্মৃতি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close