মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
গাজীপুরে ঝুট গুদামের আগুন সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৮ AM

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। পরে কোনাবাড়ী মর্ডান, সারাবো ও কাশিমপুরসহ আশপাশের সাতটি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

দমকলকর্মীরা জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের একটি স্কুলসহ কয়েকটি স্থাপনা হুমকির মুখে পড়ে। তবে ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নুরুল ইসলাম বলেন, সাড়ে তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আগুন লাগার সময় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। অনেক পরিবার বাড়িঘর ছাড়তে বাধ্য হয়, যাতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ফায়ার সার্ভিস জানায়, দ্রুত পদক্ষেপ না নিলে আরও বড় ক্ষতি হতে পারত।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে গুদামের বিপুল পরিমাণ ঝুট পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হতে পারে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close