বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
এশিয়া কাপের স্বপ্ন শেষ বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৪ AM আপডেট: ২৬.০৯.২০২৫ ১২:৪১ এএম

পাকিস্তানকে হারালেই ফাইনাল নিশ্চিত হতো—এমন সমীকরণ নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ১৩৬ রানের সহজ লক্ষ্যও তাড়া করতে না পেরে ১১ রানের হার নিয়ে থেমে গেল লিটন দাসদের এশিয়া কাপ স্বপ্ন। ফুটবলে অ-১৭ সাফে পাকিস্তানকে হারাতে পারলেও ক্রিকেটে হলো না সেই পুনরাবৃত্তি।

ম্যাচের শুরুটা ছিল বাংলাদেশের জন্য দারুণ। মাত্র ৫ রান তুলতেই পাকিস্তানের দুই উইকেট তুলে নিয়েছিলেন তাসকিন আহমেদরা। ফখর জামান, সালমান আলী আগারা ছোট ছোট শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেননি। দলীয় ৫০ রান পূর্ণ হওয়ার আগেই পঞ্চম উইকেট হারায় পাকিস্তান। তখন মনে হচ্ছিল, দুই অঙ্ক পেরোতেই লড়াই শেষ হয়ে যাবে।

কিন্তু মোহাম্মদ হারিসের ২৩ বলে ৩১ রান, শাহিন আফ্রিদির ১৩ বলে ১৯, মোহাম্মদ নওয়াজের ১৫ বলে ২৫ এবং ফাহিম আশরাফের ঝড়ো ৯ বলে ১৪ রানের ইনিংসে লড়াকু সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে তারা করে ১৩৫ রান।

বাংলাদেশের লক্ষ্য ছিল মাত্র ১৩৬। এর আগে একই ভেন্যুতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৯ রান তাড়া করে জয় পেয়েছিল দল। সেদিনের সেই জয়ই নতুন করে স্বপ্ন দেখিয়েছিল লাল-সবুজকে। তবে এবার সহজ সমীকরণ মেলাতে ব্যর্থ হয় ব্যাটাররা। পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে লড়াই করেও কাঙ্ক্ষিত জয়ের দেখা মিলেনি।

এই হারের মধ্য দিয়ে শেষ হয়ে গেল বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। শুরুর দারুণ বোলিং এবং সুযোগ হাতছাড়া করার হতাশায় বিদায় নিতে হলো লিটনদের। সমর্থকদের মনে তাই থেকে গেল অপূর্ণ স্বপ্নের হাহাকার।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  এশিয়া কাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close