শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
বিএনপির দুর্গ হবে ঢাকা ১১ আসন : ড. এম এ কাইয়ুম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৩ পিএম আপডেট: ২৫.০৯.২০২৫ ৯:২৫ PM

ঘনিয়ে আসছে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বসে নেই মনোনয়ন প্রত্যাশীরা। নিজ নির্বাচনী এলাকায় কাজ করছেন জোরেশোরে। এরই ধারাবাহিকতায় ঢাকা-১১ আসনের প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম তার নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। যাচ্ছেন মানুষের দ্বারে-দ্বারে। পৌঁছে দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা।

নির্বাচনী কর্মকাণ্ডের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে গুলশান ২-এর একটি হল রুমে ঢাকা-১১ আসনের বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন ড. এম এ কাইয়ুম। সভায় তিনি উপস্থিত নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান।

শপথ পাঠে ড. এম এ কাইয়ুম বলেন, ‘আমরা দুর্নীতি, সন্ত্রাস, দখলদারিত্ব সকল কাজে বাধা প্রদান করবো। দলীয় নেতাকর্মীরা কোনো ধরনের অপকর্মে জড়িত হবো না এবং কাউকে করতেও দিবো না। কেউ অপরাধ কর্মকাণ্ডে জড়িত হলে তা কঠোরভাবে প্রতিহত করতে হবে।’

শপথ পাঠ করাচ্ছেন ড. এম এ কাইয়ুম

শপথ পাঠ করাচ্ছেন ড. এম এ কাইয়ুম


তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য জনবান্ধব কাজ করবো আমরা। মানুষের মঙ্গল হয় এমন কাজ করবো। আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে হাসিনার মতো স্বৈরাচারকে বিদায় করেছি, তাই আগামী দিনেও কোনো স্বৈরাচারের দোসরকে টিকে থাকতে দিবো না। এজন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়ার শপথ নেই।’

এম এ কাইয়ুম বলেন, ‘আমরা ঢাকা ১১ আসনকে বিএনপির দুর্গে পরিণত করতে চাই। এজন্য আরো আন্তরিকভাবে এলাকায় কাজ করতে হবে। মানুষের দ্বারে-দ্বারে গিয়ে তাদের সমস্যার কথাগুলো শুনতে হবে। এই এলাকায় বিগত বিএনপি সরকারের উন্নয়নগুলো তুলে ধরতে হবে। বর্তমান প্রজন্মের সামনে তারেক রহমানের মানবিক কাজগুলো তুলে ধরতে হবে। ভালো-ভালো কাজ করতে হবে। আর বিএনপির পাশে থাকতে ও ধানের শীষে ভোট দিতে উৎসাহ দিতে হবে। মানুষের মঙ্গলজনক কাজে দৃষ্টান্ত স্থাপন করতে হবে এ আসনে। এজন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম/ওফ



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   ড. এম এ কাইয়ুম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close