বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডাকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত মেডিকেল ক্যাম্প কার্যক্রমের অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও শামসুন নাহার হলে এদিন সকাল ৯টা থেকে মেডিকেল ক্যাম্প শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। 

জানা গেছে, ডাকসুর উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের পৃষ্ঠপোষকতায় রয়েছে ‘ইবনে সিনা ট্রাস্ট’। তাদের বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। 

মেডিকেল ক্যাম্প সিরিজের আজকের ক্যাম্পে শিক্ষার্থীদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। এদিন মেডিসিন, গাইনোকোলজি ও চর্মরোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

এ বিষয়ে ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ডাকসুর উদ্যোগে ‘মেডিকেল সিরিজ ক্যাম্প’ শুরু করা হচ্ছে। প্রতি মাসে নিয়মিতভাবে এই ক্যাম্প চলবে। শিক্ষার্থীরা যেন সহজে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পান, সেটিই আমাদের মূল লক্ষ্য। আশা করি এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম তৈরি করবে।”

ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, “শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনার পাশাপাশি শারীরিক সুস্থতা নিশ্চিত করাও জরুরি। তাই ডাকসুর পক্ষ থেকে নিয়মিত মেডিকেল ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি মাসেই এ ধরনের ক্যাম্প অনুষ্ঠিত হবে। যাতে শিক্ষার্থীরা সহজেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ডাকসু   মেডিকেল ক্যাম্প   ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close