মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
এক যুগ পর ফুটবল লিগের নামবদল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৪ পিএম আপডেট: ২৫.০৯.২০২৫ ৫:৩৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এক যুগ পর নামবদল হয়েছে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতা প্রিমিয়ার ফুটবল লিগের।

গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) বাফুফের জরুরি নির্বাহী কমিটির সভা শেষে ক্লাবগুলোর সঙ্গে আলোচনার পর লিগের নতুন নামকরণ হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। বিকেলে লিগ কমিটি ক্লাবগুলোর প্রতিনিধির মতামতের প্রেক্ষিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) চুড়ান্ত অনুমোদন দেন।

সর্বপ্রথম ২০০৭ সালে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সুপারিশ ও চাপের ভিত্তিতে বাফুফে পেশাদার লিগ শুরু করে। তখন বাফুফে প্রিমিয়ার লিগকে বি লিগ নামকরণ করেন। ২০০৮ সালে কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি হওয়ার পর বি লিগের নাম সম্প্রসারণ করেন। ফুটবল বহির্বিশ্বে অনেকে বি লিগে বুঝতেন দ্বিতীয় স্তরের লিগ। এজন্য তিনি বি লিগ সম্প্রসারণ করে বাংলাদেশ লিগ হয়। 

এরপর ২০১১ সালে নাম আবার পরিবর্তন হয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ হয়। এক যুগের বেশি সময় ধরে এই নামেই ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগ পরিচালিত হয়ে আসছে। তবে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া লিগের নামকরণ হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। এর আগে পেশাদার লিগ কমিটি নামকরণ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল।

উল্লেখ্য, বিপিএল সার্চে ক্রিকেটের বিপিএল বেশি পাওয়া যায় ও দুটো প্রায় সামঞ্জস্য হওয়ায় সাধারণ ক্রীড়াপ্রেমীরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়েন। এটা ছাড়াও ঘরোয়া ফুটবলের লিগকে নতুন ব্র্যান্ডিংয়ের জন্য নতুন নামকরণ করা হয়েছে বলে জানিয়েছে ফেডারেশন সূত্র। নামকরণ পরিবর্তন হওয়ায় লিগের লোগোতেও পরিবর্তন আসছে। 

এছাড়া, প্রিমিয়ার লিগে গত কয়েক মৌসুম স্পন্সর ছিল বসুন্ধরা গ্রুপ। এবার লিগে পৃষ্ঠপোষকতায় ভিন্নতা আসছে। বাফুফের মার্কেটিং কমিটি নতুন স্পন্সরের সঙ্গে আলোচনা অনেকটা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে।

এদিকে আগামীকাল মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে দুই ভেন্যুতে লিগ শুরু হচ্ছে। মাত্র ২৪ ঘণ্টা আগে সিদ্ধান্ত হওয়ায় এখন নতুন নাম, লোগো দিয়ে ব্যানার, বোর্ড বানানোর তোড়জোড় চলছে।

এমন ঘোষণার পরই বেশ সরব হয়ে উঠেন নেটিজেনরা। মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকলেও ফেডারেশন আনুষ্ঠানিক ঘোষণা না করতে পারায় তারা এই বিষয়টি নিয়ে বেশ সমালোচনা করছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ফুটবল   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close