বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
জামিনে মুক্তি পেলেন ছাত্রদলের ৮ নেতা
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৪ পিএম

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে চারদিন পর জামিনে মুক্তি পেলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারন সম্পাদক, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের মনোনয়ন প্রত্যাশি এম এ আউয়াল খানসহ কেন্দ্রেীয় ছাত্রদলের ৮ নেতা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্ত হন।

এ সময় কারাফটকে শতশত নেতাকর্মীর ঢল নামে এবং তাদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। সকাল থেকেই এম এ আউয়াল খানের এলাকা কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের এবং তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মী কারাফটকের সামনে অপেক্ষা করতে থাকেন। মুক্তি পাওয়ার পর নেতাকর্মীরা তাদেরকে ফুলের মালা পরিয়ে শ্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করেন।

শেখ হাসিনার সরকারের আমলে রাজধানীর গুলশান ও বনানী থানায় দায়ের করা তিনটি মামলায় রোববার (২১ সেপ্টেম্বর) আদালতে আত্মসমর্পণ করলে আদালত এম এ আউয়াল খান সহ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ও বর্তমান ৮ নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ওই তিনটি মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন শুনানি হলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এরপর আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তারা কারামুক্ত করা হয়।

কারাগার থেকে মুক্তি পেয়ে এম এ আউয়াল খান বলেন,‘ দীর্ঘ ১৬ বছর ধরে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সারাদেশকে কারাগারে পরিণত করেছিল। আগেও কোন জেল জুলুম হুলিয়া দিয়ে আমাদেও আটকে রাখতে পারেনি, এখনো পারবেনা। এই মুক্তি আমাদেও আন্দোলনকে আরও বেশি গতিশীল করবে।’

জামিনে মুক্ত আউয়াল খান ছাড়া অন্য ছাত্রদল নেতারা হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মো. রেজওয়ানুল হক সবুজ, সহসভাপতি সোহাগ মোল্লা, সাবেক ছাত্রদল নেতা মো. শরীফুল ইসলাম মাসুম, ছাত্রদল নেতা হান্নান মামুন, রাশেদ উল্লাহ রাশেদ, আলমগীর বিশ্বাস রাজু ও মো. রাসেল।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ছাত্রদল   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close