বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      
মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে নিউইয়র্ক সিটি এফসিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। বুধবার রাতে পাওয়া এই জয়ে মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে-অফ নিশ্চিত করেছে ফ্লোরিডার ক্লাবটি।

দুটি গোল আর একটি অ্যাসিস্ট করে দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন আর্জেন্টাইন সুপারস্টার। এর ফলে ২৩ ম্যাচে ২৪ গোল নিয়ে এমএলএস গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠে গেছেন তিনি, পেছনে ফেলেছেন এলএএফসি’র দেনিস বুয়াঙ্গাকে।

মায়ামির হয়ে আরও গোল করেন লুইস সুয়ারেজ ও তরুণ আর্জেন্টাইন ফরোয়ার্ড বালতাজার রদ্রিগেজ। নিষেধাজ্ঞা শেষে মাঠে ফিরেই গোল করেন সুয়ারেজ।

ম্যাচে মেসি প্রথমে রদ্রিগেজকে দিয়ে করান গোল (৪৩ মিনিটে)। এরপর দ্বিতীয়ার্ধে নিজে করেন দুটি গোল (৭৪ ও ৮৬ মিনিটে)। মাঝখানে ৮৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সুয়ারেজ।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে থাকলেও হাতে রয়েছে দুটি ম্যাচ। ফলে সাপোর্টার্স শিল্ড জয়ের লড়াইয়েও টিকে আছে ডেভিড বেকহামের মালিকানাধীন দলটি।

টানা তিন ম্যাচে গোল ও অ্যাসিস্ট করেছেন মেসি। আসন্ন এমএলএস কাপ প্লে-অফে দ্বিতীয়বারের মতো খেলতে যাচ্ছেন তিনি। ধারাবাহিক এই পারফরম্যান্সে ২০২৫ এমভিপি পুরস্কারের অন্যতম প্রধান দাবিদার হয়ে উঠেছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মেসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close