বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মানবিকতার অনন্য দৃষ্টান্ত মধুখালী রেল স্টেশন মাস্টার কাওসার মাহমুদ
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪১ পিএম আপডেট: ২৫.০৯.২০২৫ ২:৪৩ PM

ফরিদপুরের মধুখালী রেল স্টেশন মাস্টার মো. কাওসার মাহমুদ রেলওয়েতে চাকরিকে শুধু একটি পেশা নয়, বরং জনসেবার একটি সুযোগ হিসেবে দেখেন। তিনি যাত্রীদের হারানো জিনিসপত্র ও শিশুকে উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেয়ার মাধ্যমে মানুষের প্রতি তার দায়িত্ববোধ ও মানবিকতার পরিচয় দিয়েছেন।

২০১৬ সালে বাংলাদেশ রেলওয়েতে সহকারী স্টেশন মাস্টার হিসেবে যোগ দেন। নয় বছরের কর্মজীবনের অর্ধেক সময় তিনি ট্রেন কন্ট্রোলার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এই সময়ের মধ্যে প্রায় ২০টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ, অসংখ্য ব্যাগ ও প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধার করে ফিরিয়ে দিয়েছেন। এছাড়া হারানো ছোট শিশুদেরও ফিরিয়ে দিয়েছেন যাত্রীদের কাছে।

মোঃ কাওসার মাহমুদ বলেন, ‘যাত্রীরা যখন কোনো কিছু হারিয়ে আমার কাছে আসে, আমি সেটাকে নিজের দায়িত্ব হিসেবে দেখি। মোবাইল হারানোর কষ্ট বেশি, কারণ সেটার সঙ্গে অনেক স্মৃতি ও যোগাযোগ থাকে। আমি সর্বোচ্চ চেষ্টা করি তাদের সাহায্য করতে।’

গোপালগঞ্জের যাত্রী মো. শহিদুল ইসলাম বলেন, ‘২০২৪ সালের ১ ডিসেম্বর আমার মোবাইল হারিয়ে যায়। দুই দিন পর জানতে পারি সেটি মধুখালী স্টেশন মাস্টারের কাছে রয়েছে। তিনি ফোনটি ফিরিয়ে দিয়েছেন।’

রিনা সুলতানা নামের আরেক যাত্রী বলেন, ‘২০২৫ সালের ১১ মে টুঙ্গিপাড়া এক্সপ্রেসে আমার ব্যাগ ও কিছু টাকা হারিয়ে যায়। স্টেশন মাস্টার ও অন্যান্য যাত্রীদের সাহায্যে তা ফিরে পাই।’

রাজবাড়ী রেলওয়ের জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর মো. মিজানুর রহমান বলেন, ‘কাওসার মাহমুদের এই মানবিক কাজ সত্যিই প্রশংসনীয়। তিনি যাত্রীদের বিভিন্নভাবে সাহায্য করে থাকেন।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   মধুখালী রেল স্টেশন   রেল স্টেশন মাস্টার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close