বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
অঘোষিত সেমিফাইনালে রাতে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এশিয়া কাপে ফাইনালের টিকিট পেতে আজ দুবাইয়ে অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। 

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

ভারতের কাছে হারের পর টাইগারদের সামনে শেষ সুযোগ পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নেওয়া। জয় পেলে সরাসরি ফাইনালে উঠবে লাল-সবুজের দল, আর হেরে গেলে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে।

পরিসংখ্যানের দিক থেকে পাকিস্তান এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ লড়াই করছে সমানে-সমান। ২০২৪ সাল থেকে এ পর্যন্ত সব ফরম্যাটে দুই দলের মুখোমুখি ৮ ম্যাচে জয়-হার সমান ৪টি করে। রয়েছে টেস্ট সিরিজ হোয়াইটওয়াশ ও টি-টোয়েন্টি সিরিজ জয়ও।

পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি ম্যাচটিকে ঘিরে সতর্ক কণ্ঠে বলেন, “বাংলাদেশ ভালো দল। সুযোগ দিলে তারা ম্যাচ নিয়ে যাবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই আমাদের সেরাটা খেলতে হবে।”

যদিও নিজে ফর্মে না থাকলেও, সতীর্থদের পারফরম্যান্স নিয়ে মোটেও চিন্তিত নন তিনি। শাহিনের ভাষায়, “আমি পাকিস্তানের জন্য জীবন দিতেও প্রস্তুত। হারিস, সাইম ওরা পারফর্ম না করলেও সামর্থ্য রাখে। আমরা সবাই ফাইনাল জয়ের লক্ষ্য নিয়েই এসেছি।”

অন্যদিকে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশ আত্মবিশ্বাসে ভরপুর। তবে ভারতের বিপক্ষে না খেলা অধিনায়ক লিটন দাস আজ মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে শঙ্কা।

ফাইনালের লড়াই নিশ্চিত করতে আজকের ম্যাচটাই হয়ে উঠেছে বাংলাদেশ ও পাকিস্তানের জন্য ‘অঘোষিত সেমিফাইনাল’।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ-পাকিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close