বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিউইয়র্ক বিমানবন্দরে আলাদা বের হওয়ার কারণ জানালেন জামায়াত নেতা তাহের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে গেছেন বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এর মধ্যেই নিউইয়র্ক বিমানবন্দরে হামলার শিকার হন এনসিপি নেতা আখতার হোসেন। তবে কেন আলাদা আলাদাভাবে রাজনীতিবিদরা বিমানবন্দর থেকে বের হয়েছেন, এ নিয়ে আলোচনা চলছে। বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদপত্র ঠিকানা-তে সাংবাদিক খালেদ মুহিউদ্দীনকে দেওয়া সাক্ষাৎকারে তাহের বিস্তারিত তুলে ধরেন।

তাহের জানান, শুরুতে তাদেরকে চিফ অ্যাডভাইজারের বহরে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে উঠানো হয়েছিল। কিন্তু ভিসার ধরনে পার্থক্য থাকায় জটিলতা তৈরি হয়। সরকারি কর্মকর্তাদের ভিসা ছিল জি-ওয়ান, যা ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। কিন্তু বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের ভিসা ছিল সাধারণ ট্যুরিস্ট ভিসা, যেখানে ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হয়। এ কারণে তারা আলাদাভাবে ইমিগ্রেশনে যান।

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের জন্য ১০ মিনিটেরও বেশি অপেক্ষা করেছেন। বাংলাদেশ মিশনেরও ত্রুটি ছিল। সঠিকভাবে সমন্বয় করা হলে হয়তো আমরা একসঙ্গে বের হতে পারতাম এবং হামলার ঘটনাও ঘটত না।”

হামলার সময় তার অনুপস্থিতি প্রসঙ্গে তিনি জানান, সে সময় তিনি কিছুটা দূরে ছিলেন। কারণ, তাকে ঘিরে কর্মীরা শুধু তার নামেই স্লোগান দিচ্ছিলেন। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিব্রত বোধ করতে পারেন ভেবে তিনি দূরত্ব বজায় রাখেন।

তাহের বলেন, “আমাদের ছেলেরা তখন স্লোগান দিচ্ছিল, প্ল্যাকার্ড-ব্যানার নিয়ে এগিয়ে যাচ্ছিল। আমি তাদের বলেছিলাম ফখরুল ভাইয়ের নামেও স্লোগান দিতে। কিন্তু তারা উত্তেজিত হয়ে শুধু আমার নামেই স্লোগান দিচ্ছিল। এতে ফখরুল ভাই অস্বস্তি বোধ করছেন মনে করে আমি একটু পেছনে সরে দাঁড়াই। এরপর আমাকে সংবর্ধনা দেওয়া হয়, ফুল দেওয়া হয়, আমি কয়েক মিনিট বক্তব্যও দিই। এই সময়ের ব্যবধানেই ঘটনাটি ঘটে।”

তিনি আরও দাবি করেন, হামলার সময় আখতার হোসেনকে রক্ষার চেষ্টা করেছিলেন তাদেরই কয়েকজন কর্মী। তাহের বলেন, “আখতারকে যে দু’জন ছেলে প্রোটেকশন দিয়েছে, তারাও আমাদের কর্মী। তারপরও এমন ঘটনা খুবই দুর্ভাগ্যজনক।”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নিউইয়র্ক   জামায়াত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close