বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত জাতীয়তাবাদী শিক্ষকদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান শাটডাউন কর্মসূচি ৭ দিনের জন্য প্রত্যাহার করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তবে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ঘোষণা দিয়েছে, অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন চলবে।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে অফিসার্স সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা শাটডাউন প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আবদুল আলীম জানান, তাদের কর্মসূচি চলমান থাকবে।

অফিসার্স সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা বলেন, “মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। প্রশাসন দ্রুত দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছে। তাই ৭ দিনের জন্য শাটডাউন স্থগিত করা হলো। এ সময়ের মধ্যে দাবিগুলো পূরণ না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।”

অন্যদিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আবদুল আলীম বলেন, “আমাদের সম্মানিত শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত অব্যাহত থাকবে। দোষীদের শাস্তি নিশ্চিত না হলে এই কর্মসূচি চলবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, “আমরা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তাদের শাটডাউন প্রত্যাহার হয়েছে। শিক্ষকদের এক পক্ষ ক্লাসে ফিরেছেন, কিছু বিভাগে ক্লাস-পরীক্ষা চলছে। অন্য পক্ষকেও আলোচনায় ডাকা হয়েছে। আশা করছি, তারাও দ্রুত ক্লাসে ফিরে আসবেন।”

এদিকে সকাল ১১টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘অযৌক্তিক’ শাটডাউন কর্মসূচির প্রতিবাদে মানববন্ধন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রাবি   শাটডাউন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close