বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্বাচনের মাঠে সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমানবাহিনী থাকবে।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এখন মাঠে ৩০ হাজার সেনাবাহিনী আছে। নির্বাচনে প্রায় এক লাখের মতো থাকবে, নৌ-বাহিনী ও বিমানবাহিনী থাকবে। এবং আমাদের পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার কোস্টগার্ড আছে সবাই নির্বাচনে কাজ করবে। সুষ্ঠু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, নির্বাচন নির্ভর করবে জনগণের ওপর।”

সাংবাদিকদের অনুরোধ তিনি বলেন, “সামনে পূজা উপলক্ষ্যে তারা আবার গুজব করা শুরু করবে। আমি আপনাদের অনুরোধ করবো, আগে যেভাবে ভূমিকা পালন করেছেন, সেভাবে করবেন। এতে করে জনগণ সত্য সংবাদটি পাবে।”

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে উপদেষ্টা বলেন, “প্রথম দিকে আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর ছড়িয়েছে। আপনারা এটার কাউন্টার করেছেন। আপনারা কাউন্টার করায় তারা সুবিধা করতে পারেনি।”

পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ। কিছু অস্ত্র বাইরে রয়ে গেছে। চট্টগ্রাম ভৌগোলিকভাবে পাহাড় সমুদ্র ও সমতল, যা অন্য এলাকায় নেই। সেজন্য এখানে অভিযান পরিচালনা করা ডিফিকাল্ট। নির্বাচনের আগে আরও অস্ত্র উদ্ধার করা হবে। ইতোমধ্যে নির্বাচনের জন্য পুলিশের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে।”

এছাড়া ছাত্রলীগের মিছিলে প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এরপর তারা জামিন পেয়ে যায়। আমরা চেষ্টা করছি, তারা যেন সহজে আর জামিন না পায়।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   সেনা   নৌ   বিমানবাহিনী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close