শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেবিদ্বারে কাঁচা রাস্তায় গ্রামবাসীর দুর্ভোগ
ইসহাক খান, কুমিল্লা
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৮ পিএম

কুমিল্লার দেবিদ্বার উপজেলার গৌরসার গ্রামের একটি সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। 

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সরেজমিন দেখা যায় সামান্য বৃষ্টি হলেই কাদামাটি ও গর্তে ভরে যায় সড়কটি। এতে পথচারী ও ছোট যানবাহনের চলাচল প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়রা জানান, বহু বছর ধরে এ সড়কে কোনো সংস্কারকাজ হয়নি। ফলে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী ও কর্মজীবী মানুষদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

গৌরসার গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন ও সাগর আহামেদ অভিযোগ করে বলেন, “প্রতিটি নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোটের পর সেই প্রতিশ্রুতি আর বাস্তবে রূপ নেয় না।” তারা আরও বলেন, আশপাশের এলাকায় উন্নয়ন হলেও গৌরসার এখনো অবহেলিত রয়ে গেছে।

স্থানীয় সংবাদকর্মী মো. তোফায়েল আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই সড়ককে আমি একসময় চিনতাম শান্তি রোড নামে। কিন্তু এখন এটি অশান্তি রোড। এর বেহাল দশা নিয়ে বহুবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হলেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বৃষ্টি হলে পুরো গ্রাম ঘরবন্দি হয়ে পড়ে।”

গ্রামবাসীদের সঙ্গে কথা বলে আরও জানা যায়, দেবিদ্বার এস এ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন সুজাত আলী সরকারের বাড়ি এ গ্রামেই। এখানকার বহু মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হলেও গ্রামের প্রধান সড়কটি উন্নয়নের ছোঁয়া পায়নি।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, “অবশ্যই এ সড়ক সংস্কার করা হবে। গ্রামবাসী লিখিতভাবে অভিযোগ জানালে খোঁজ-খবর নিয়ে দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  দেবিদ্বার   কাঁচা রাস্তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close