শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অভিনেত্রীকে শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগে গ্রেপ্তার কোরিওগ্রাফার
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৮ পিএম আপডেট: ২৪.০৯.২০২৫ ৪:৩১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনপ্রিয় অভিনেত্রী নয়না গাঙ্গুলি। যিনি ওপার বাংলায় নিজের অভিনয় এবং দক্ষতার জন্য বেশ পরিচিত। কিন্তু এই অভিনেত্রীকে দিনের পর দিন শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ উঠে টলিউডের কোরিওগ্রাফার টুবান চক্রবর্তীর বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অভিযোগের ভিত্তিতে সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় টুবানকে। এরপর আলিপুর কোর্টে নিয়ে তাকে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।


উল্লেখ্য, প্রায় তিন বছর ধরে কাজ থেকে দূরে অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়। টলিউড, বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করার পরও সরে এসেছিলেন সবকিছু থেকে। দুই দিন আগে নাম উল্লেখ না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়না জানিয়েছিলেন প্রাক্তন প্রেমিকের শারীরিক ও মানসিক অত্যাচারের বিরুদ্ধে এবার সরব হবেন তিনি। শুধু তাই নয়, কেন তিন বছর ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন সেই কারণও সবাইকে জানাবেন।

অভিযোগে জানা যায়, নয়না গাঙ্গুলিকে কাজ না করতে দেওয়ার পাশাপাশি বাড়িতে এসে দিনের পর দিন নির্যাতন করেছেন টুবান। নয়নার পাশাপাশি একাধিক নারীর সঙ্গেও সম্পর্ক রেখেছিলেন টুবান। এই সম্পর্ক থেকে অনেকবার বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন নয়না, সেই সময় নাকি তাকে নানা ভাবে ভয় দেখানো হত। এরপরই আইনের দ্বারস্থ হন তিনি।

এদিকে অভিনেত্রীর এমন অভিযোগের পর বেশ সরব হয়ে উঠেছে নেটিজেনরা। তারা অভিনেত্রীর অভিযোগের পক্ষে এবং বিপক্ষে নানা পোস্ট এবং মন্তব্য করে যাচ্ছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস






আরও সংবাদ   বিষয়:  অভিনেত্রী   অভিযোগ   কোরিওগ্রাফার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close