বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ে পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৬ পিএম আপডেট: ২৩.০৯.২০২৫ ৯:১৬ PM

তিন বছর পর টি-টোয়েন্টিতে মুখোমুখি হলো পাকিস্তান ও শ্রীলঙ্কা। মঙ্গলবারের এশিয়া কাপের এই ম্যাচ দুই দলের জন্যই ফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই। টস জিতে আগে ফিল্ডিং নেয় সালমান আলি আগার পাকিস্তান, অপরদিকে দুই পরিবর্তন নিয়ে আগে ব্যাট করছে শ্রীলঙ্কা।

এর আগে ২০২২ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার দুবাইয়ে বাবর আজমদের ২৩ রানে হারিয়ে শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা। এবার দুই দলই সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে—বাংলাদেশের কাছে শ্রীলঙ্কা এবং ভারতের কাছে পাকিস্তান। ফলে আজ যে দল হারবে, তাদের বিদায় প্রায় নিশ্চিত।

বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশ থেকে টপঅর্ডার ব্যাটার কামিল মিশারা ও স্পিন অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগেকে বাদ দিয়েছে লঙ্কানরা। দলে ফিরেছেন স্পিনার মাহেশ থিকশানা ও পেস অলরাউন্ডার চামিকা করুণারত্নে। পাকিস্তান খেলছে ভারতের বিপক্ষে খেলা একই একাদশ নিয়ে।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা, নুয়ান থুসারা।

পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলি আগা (অধিনায়ক), হোসেন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:   শ্রীলঙ্কা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close