প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৪ পিএম

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবে যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারে বড় চমক উপহার দেবেন ঢালিউডের চিত্রনায়ক জায়েদ খান। এ মঞ্চে তিনি প্রথমবারের মতো টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে স্টেজ শেয়ার করবেন।
জানা গেছে, বেঙ্গলি ক্লাব ইউএসএ আয়োজন করছে চার দিনব্যাপী শারদীয় পূজা উৎসব, যা ১ অক্টোবর থেকে শুরু হয়ে ৪ অক্টোবর পর্যন্ত চলবে। উৎসবের শেষ দিনে জায়েদ ও ঋতুপর্ণা দর্শকদের শুভেচ্ছা জানাবেন এবং তাদের পারফরম্যান্সে নতুন মাত্রা যোগ হবে।
জায়েদ খান বলেন, “প্রথমবার কোনো পূজা উৎসবে পারফর্ম করবো, তাও এমন বড় ভেন্যুতে। এটি যুক্তরাষ্ট্রে বাঙ্গালিদের সবচেয়ে বড় পূজার আসর।” তিনি আরও যোগ করেন, “প্রথমবার ঋতুপর্ণার সঙ্গে স্টেজ শেয়ার করব, যা আমার জন্য দারুণ আনন্দের বিষয়।”
উল্লেখ্য, ৪ অক্টোবর টাইমস স্কয়ারে দুই বাংলার জনপ্রিয় গানগুলোর সঙ্গে তারা পারফর্ম করে দর্শকদের মন জয় করবেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ