বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
যবিপ্রবির অগ্রযাত্রায় সাংবাদিকদের পাশে চান উপাচার্য
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেছেন, “আন্তর্জাতিক পরিসরে যবিপ্রবির অর্জন ঈর্ষণীয়। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সাংবাদিকসহ যশোরের সকল শুভানুধ্যায়ী ও বিদ্যানুরাগীদের পাশে চাই।”

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

উপাচার্য তাঁর বক্তব্যে যোগদানের পর থেকে শিক্ষার্থীদের দাবি পূরণ, একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতির নানা দিক তুলে ধরেন।

তিনি বলেন, যবিপ্রবিকে বিশ্বমানে উন্নীত করতে ইতোমধ্যে দুটি নতুন হল চালু, শিক্ষার্থীদের জন্য ডাইনিং আধুনিকীকরণ, লিফট সমস্যার সমাধান, পরিবহন সেবা সম্প্রসারণ, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চালু, অনলাইন ফলাফল প্রকাশের আধুনিকায়ন, জরুরি সেবা কেন্দ্র চালু এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল (বিভিসি) নিবন্ধনসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

অধ্যাপক মজিদ আরও জানান, শিক্ষার্থীদের গবেষণা ও দক্ষতা উন্নয়নে বৃত্তি ও রিসার্চ ফেলোশিপ চালু, সেন্টার ফর ট্রেইনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট (সিটিএসডি) প্রতিষ্ঠা এবং ইনোভেশন অ্যান্ড স্টার্ট-আপ সাপোর্ট সেল গঠন করা হয়েছে। এছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি ও অর্থনীতির উন্নয়নে জারবেরা ফুলের অনুচারা বিতরণ, ফিজিও কেয়ার ও নার্সিং কেয়ার চালু, মলিকুলার রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক সেবা এবং সাতক্ষীরায় “কোস্টাল অ্যান্ড ব্রাকিশ ওয়াটার সেন্টার” স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

যবিপ্রবিকে আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে দ্রুত ভূমি অধিগ্রহণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন উপাচার্য। এ লক্ষ্যে ইউজিসিতে প্রজেক্ট প্রস্তাব পাঠানো হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। কিছু স্বার্থান্বেষী মহল বিশ্ববিদ্যালয়কে পিছিয়ে দিতে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু আমরা শিক্ষা ও গবেষণায় আরও অগ্রসর হতে বদ্ধপরিকর।”

মতবিনিময় সভায় যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা বিভিন্ন গঠনমূলক প্রশ্ন ও পরামর্শ দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা ইতিবাচকভাবে গ্রহণ করে ভবিষ্যতে বাস্তবায়নের আশ্বাস দেয়।



স্বদেশ প্রতিদিন/শাহো



আরও সংবাদ   বিষয়:  যবিপ্রবি   অগ্রযাত্রা   উপাচার্য   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close