সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
প্রসেনজিৎকে বাংলায় শুভেচ্ছা জানালেন অমিতাভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪ পিএম

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে পরিচালক শুভ্রজিৎ মিত্রের ‘দেবী চৌধুরানী’। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, আর ভবানী পাঠকের চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মুক্তির আগেই ছবিটির ট্রেলার প্রকাশিত হয়েছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। ট্রেলারে সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে ব্রিটিশ বিরোধী সংগ্রামের অসাধারণ চিত্র ফুটে উঠেছে।

এই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘দেবী চৌধুরানী’র ট্রেলার শেয়ার করে লিখেছেন, “অনেক অনেক শুভেচ্ছা বুম্বা, তোমার সাফল্যের যাত্রা অব্যাহত থাকুক, শুভেচ্ছা।”

অমিতাভ বচ্চনের এই পোস্ট কেবল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্য নয়, পুরো টিমের জন্য বড় প্রাপ্তি হিসেবে ধরা হচ্ছে। জবাবে প্রসেনজিৎ লিখেছেন, “অনেক অনেক ধন্যবাদ অমিত জি। আপনার সাপোর্ট শুধু আমার জন্য নয়, আমার গোটা টিমের জন্য অনেক বড় প্রাপ্তি।” অন্যদিকে, শ্রাবন্তী চট্টোপাধ্যায় তার পোস্ট শেয়ার করে লিখেছেন, “আপনার এই শুভেচ্ছার জন্য ভীষণ কৃতজ্ঞ। প্রণাম নেবেন।”

ছবিতে প্রসেনজিৎ ও শ্রাবন্তী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিঞ্জল নন্দা, সব্যসাচী চক্রবর্তী, দর্শনা বণিক, অর্জুন চক্রবর্তী এবং বিবৃতি চট্টোপাধ্যায়। উপন্যাসের মতোই ছবিতে প্রফুল্ল নামের এক সাধারণ গৃহবধূর দেবী চৌধুরানী হয়ে ওঠার গল্প দেখানো হয়েছে। শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হওয়ার পর ভবানী পাঠকের আশ্রয় ও শিক্ষায় প্রফুল্ল হয়ে ওঠে দেবী চৌধুরানী, যিনি ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধের এক নতুন অধ্যায় রচনা করেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  প্রসেনজিৎ   অমিতাভ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close