বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভোলায় ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়ার ৩ দিন পর মায়ের মরদেহ উদ্ধার
ভোলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তেঁতুলিয়া নদী থেকে প্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে ঝাঁপ দেওয়ার ৩ দিন পর নিখোঁজ মা জেসমিন বেগমের (৩৮) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডসংলগ্ন নদীর শিকদার চর এলাকা থেকে তাঁর মৃতদেহ ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, গত শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে প্রতিবন্ধী ছেলে তানজিল (১৭) পড়ে গেলে তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন জেসমিন। স্থানীয় জয়নাল আবেদীন তানজিলকে উদ্ধার করলেও জেসমিন স্রোতের টানে তলিয়ে যান। এরপর নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তেঁতুলিয়া নদীতে তল্লাশি চালিয়েও তাঁর লাশ উদ্ধার করতে পারেনি। অবশেষে মঙ্গলবার গঙ্গাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডসংলগ্ন নদীর শিকদার চর এলাকা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

জেসমিন বেগম উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. জসিমের প্রথম স্ত্রী। জসিম তার দ্বিতীয় স্ত্রীর সাথে ঢাকায় থাকতেন। জেসমিন তার দুই প্রতিবন্ধী সন্তান তানজিল (১৭) ও তিশা (১৪) কে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন।

এদিকে লাশ উদ্ধারের পর জেসমিনের মা কহিনুর ও ভাই মহিউদ্দিন জেসমিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন।

হাকিমউদ্দিন নৌ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মজিবুর রহমান মল্লিক সাংবাদিকদের জানান, লাশ ময়নাতদন্তের পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ভোলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close