বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নতুন এসপির কঠোর অভিযানে এক সপ্তাহে গ্রেফতার দুই শতাধিক অপরাধী
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৯ পিএম

নরসিংদীতে দায়িত্ব নেওয়ার পরপরই বিশেষ অভিযান চালিয়ে আলোচনায় এসেছেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম। তার নেতৃত্বে গত এক সপ্তাহে জেলা পুলিশের অভিযানে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা, মাদক ব্যবসা ও অস্ত্র উদ্ধারের সঙ্গে জড়িত দুই শতাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শুধু গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন ৫৮ জন আসামি। তাদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক ব্যবসায়ী, চোর, ডাকাত ও হত্যাকাণ্ডে জড়িতরা। চলতি সেপ্টেম্বরেই জেলায় সাতটি হত্যাকাণ্ড ঘটে, যার মধ্যে পারিবারিক দ্বন্দ্বে তিনজন, ব্যবসায়িক বিরোধে একজন এবং আধিপত্য বিস্তার নিয়ে তিনজন নিহত হন। এসব ঘটনায় দায়ের হওয়া মামলার রহস্য উন্মোচন করে পুলিশ ইতোমধ্যে দুজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছে।

অভিযানের উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে রয়েছে— রায়পুরায় মুদি ব্যবসায়ী মানিক মিয়া হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার, শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ছিনতাই প্রতিরোধে তিনজন গ্রেফতার, বেলাব ও শিবপুরে ছিনতাই চক্র ধরা এবং নরসিংদী মডেল থানায় চুরির ঘটনায় স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অস্ত্র উদ্ধার।

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার হয়েছে ৮৬ জন মাদক ব্যবসায়ী। উদ্ধার করা হয়েছে ৩৭.৫ কেজি গাঁজা, ১২০ লিটার চোলাই মদ, ১ হাজার ৩৭ পিস ইয়াবা ও ৩৪০ বোতল বিদেশি মদ। এছাড়া মাধবদীতে স্ত্রী হত্যার অভিযোগে পলাতক স্বামীকে কুড়িগ্রাম থেকে গ্রেফতার করে আদালতে জবানবন্দি নেওয়া হয়েছে।

এসপি মেনহাজুল আলম বলেন, “অপরাধ প্রতিরোধে জেলার সব থানায় নিয়মিত অভিযান চলছে। মাদক, অস্ত্র উদ্ধারের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা প্রস্তুত। কেউ অপরাধে জড়ালে তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”



স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  নরসিংদী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close