মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪২ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে এক প্রবাসীর স্ত্রী ও তার দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করে।

নিহতরা হলেন হরিরামপুর উপজেলার মালয়েশিয়ায় প্রবাসী শাহিন দেওয়ানের স্ত্রী শেখা আক্তার (২৯), ছেলে আলভী (১১) ও মেয়ে সাইফা (২)।

স্থানীয় সূত্রে জানা যায়, শেখা আক্তার পশ্চিম বান্দুটিয়ার রাহাত সালমানের মালিকানাধীন দুইতলা ফ্ল্যাটে ভাড়া থাকতেন। সকালে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া আলমগীর বিদ্যুৎ বিল দিতে তাদের ডাকেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তিনি ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে।

মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানান, শেখা আক্তার গত মাসে ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। তিনি প্রবাসী শাহিন দেওয়ানের দ্বিতীয় স্ত্রী। ছেলে আলভী তার আগের স্ত্রীর সন্তান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে শেখা আক্তার বিষপান করে আত্মহত্যা করেছেন এবং দুই সন্তানকেও হত্যা করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
স্বদেশ প্রতিদিন/শাহো 


আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ   প্রবাসী   মরদেহ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close