সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
পাঁচ মাসেও মেলেনি প্রত্যাশার পোস্টমর্টেম রিপোর্ট
জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের শিক্ষার্থী প্রত্যাশা মজুমদার (২২) আত্মহত্যার প্রায় পাঁচ মাস অতিক্রান্ত হলেও এখনো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি সূত্রাপুর থানা পুলিশ। 

তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সূত্রাপুর থানার তদন্ত কর্মকর্তা (আইও) আলমগীর হোসেন বলেন, "হাসপাতাল থেকে সুরতহাল রিপোর্ট প্রদানে বিলম্ব হওয়ায় তদন্ত কার্যক্রম স্থবির হয়ে আছে। এছাড়া সিআইডি কর্তৃক প্রত্যাশার ব্যবহৃত মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্টও দেরিতে আসায় তদন্তে বিলম্ব হচ্ছে। তিনি আশ্বাস দেন, সুরতহাল ও ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়া মাত্র দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।" 

এদিকে প্রত্যাশার বাবা প্রণব মজুমদার অভিযোগ করে বলেন, “আমি আশঙ্কা করছি বিবাদীপক্ষ প্রভাব খাটিয়ে সুরতহাল ও তদন্ত প্রতিবেদনে কালক্ষেপণ করছে।” 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, “এত দীর্ঘ সময় লাগার কথা নয়। আমি দায়িত্বগতভাবে পুলিশকে ফোন দিয়েছি। তারা জানিয়েছে, কিছুটা সময় লাগছে, তবে দ্রুত শেষ করার চেষ্টা করছে।” 

সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক  ড. ঝুমুর আহমেদ বলেন,“কয়েকদিন আগে আমি তদন্তের অগ্রগতি জানতে চেয়েছিলাম। তবে পুলিশ পক্ষ থেকে তেমন কোনো স্পষ্ট তথ্য আমাকে জানানো হয়নি।” 

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে পুরান ঢাকার লক্ষীবাজারে একটি মেসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন প্রত্যাশা মজুমদার। সূত্রাপুর থানায় দায়েরকৃত মামলার এজাহার অনুযায়ী, মো. ইয়াসিন মজুমদার (২৩) নিয়মিত তাকে উত্ত্যক্ত করে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। পরবর্তীতে কৌশলে সম্পর্ক গড়ে তুললেও পরবর্তীতে ইয়াসিন মিথ্যা অভিযোগ তুলে তাকে নানাভাবে অপমান ও মানসিকভাবে চাপে ফেলে। এর ধারাবাহিকতায় ওইদিন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান শেষে মেসে ফেরার পর আবারও মানসিক চাপে পড়ে প্রত্যাশা আত্মহত্যা করেন।"



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  পোস্টমর্টেম   রিপোর্ট   জগন্নাথ বিশ্ববিদ্যালয়   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close