বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
জাবি নিয়ে বিতর্কিত মন্তব্য, মুফতি আমির হামজাকে আইনি নোটিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৫ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সম্পর্কে বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। তবে তার উপর আইনি নোটিশ পাঠানো হয়েছে, যাতে জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে। নোটিশ পাঠিয়েছেন জাবির সাবেক শিক্ষার্থী ও সিনেট সদস্য, ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

নোটিশে বলা হয়েছে, মুফতি আমির হামজা তার বক্তব্যে দাবি করেছেন যে জাবির শিক্ষার্থীরা মদ খেয়ে কুলি করে ও শিক্ষকদের লাঠি দিয়ে পেটায়, যা মিথ্যা, অবমাননাকর এবং উদ্দেশ্যপ্রণোদিত। এই বক্তব্য জাবির সুনাম ক্ষুণ্ণ করেছে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

আইনি নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে প্রেস রিলিজ আকারে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও বিটিআরসি-কে মিথ্যা ভিডিও ক্লিপ দ্রুত সোশ্যাল মিডিয়া ও ইউটিউব থেকে সরানোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রয়োজনীয় প্রতিকার না নিলে ফৌজদারি এবং দেওয়ানী মামলা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  আমির   হামজা   জাবি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close