শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গর্ভবতী নারীদের প্যারাসিটামল না খেতে ট্রাম্পের আহ্বান, বিশেষজ্ঞরা বলছেন ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্ভবতী নারীদের টাইলেনল (প্যারাসিটামল) এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন, এ ওষুধের সঙ্গে অটিজমের সম্পর্ক থাকতে পারে। তবে তার এ মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন চিকিৎসক ও বিজ্ঞানীরা।

মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ ঘোষণা করেছে, প্যারাসিটামলজাতীয় ওষুধের প্যাকেটে সতর্কতামূলক লেবেল যুক্ত করা হবে, যেখানে উল্লেখ থাকবে যে এটি শিশুদের অটিজম ও মনোযোগহীনতা (এডিএইচডি) ঝুঁকি বাড়াতে পারে।

এ ঘোষণার পর হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “টাইলেনল খাবেন না, যেভাবেই হোক এড়িয়ে চলুন। তবে কখনো প্রয়োজন হলে খাওয়া নিয়ে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে।” একইসঙ্গে তিনি শিশুদের টিকা দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন এবং হাম, মামস ও রুবেলার টিকা একসঙ্গে না দিয়ে আলাদা দেওয়ার পরামর্শ দেন।

ট্রাম্পের এই বক্তব্যের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন চিকিৎসক সংগঠন। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস এবং আমেরিকান কলেজ অব অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টস দীর্ঘদিন ধরে গর্ভাবস্থায় প্যারাসিটামলকে নিরাপদ বলে সুপারিশ করে আসছে।

আমেরিকান কলেজ অব অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টসের প্রেসিডেন্ট স্টিভেন জে. ফ্লেইশম্যান ট্রাম্পের মন্তব্যকে “দায়িত্বজ্ঞানহীন” আখ্যা দেন। তিনি বলেন, অসংখ্য গবেষণায় দেখা গেছে গর্ভবতী নারীদের সুস্থতায় অ্যাসিটামিনোফেন নিরাপদ ভূমিকা রাখে।

যদিও কিছু ছোট গবেষণায় প্যারাসিটামল ও স্নায়বিক সমস্যার মধ্যে সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে, বড় গবেষণাগুলোতে তা প্রমাণিত হয়নি। সুইডিশ গবেষকদের সাম্প্রতিক এক বড় গবেষণা বলছে, গর্ভাবস্থায় প্যারাসিটামলের সংস্পর্শে আসা শিশুদের ও তাদের ভাইবোনদের মধ্যে কোনো পার্থক্য পাওয়া যায়নি।

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বায়োএথিসিস্ট আর্থার ক্যাপলান বলেন, “অটিজম নিয়ে ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ ভুল তথ্য, প্রমাণহীন এবং জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক।”

এফডিএ জানিয়েছে, অ্যাসিটামিনোফেনই গর্ভাবস্থায় জ্বর কমানোর জন্য অনুমোদিত একমাত্র ওষুধ। অথচ জ্বর মা ও সন্তানের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস জানিয়েছে, অটিজমের একক কোনো কারণ নেই; এটি জিনগত ও পরিবেশগত নানা উপাদানের সম্মিলিত প্রভাবে ঘটে।


সূত্র: আল জাজিরা
 
স্বদেশ প্রতিদিন/শাহো 


আরও সংবাদ   বিষয়:  প্যারাসিটাম   ডোনাল্ড ট্রাম্প   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close