প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫১ পিএম

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে ইসি সব প্রস্তুতি সম্পন্ন করছে। এর অংশ হিসেবে আগামী রবিবার থেকে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির কর্মকর্তারা জানান, নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সুশীল ও নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিত্ব, পর্যবেক্ষক সংস্থা ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ শুরু হবে। এছাড়াও এতে জুলাই মাসের আহত যোদ্ধাদের প্রতিনিধিও অংশ নেবেন।
প্রথম ধাপে সংলাপ হবে সুশীল সমাজ, নারী সমাজ ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে, এবং এক থেকে দেড় মাসের মধ্যে এটি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ