বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
‘রাজনৈতিক নেতাদের অনিরাপদ রেখে সরকার প্রধানের এয়ারপোর্ট প্রস্থান লজ্জাজনক’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৬ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের অনিরাপদ অবস্থায় রেখে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এককভাবে বিমানবন্দর ত্যাগ করাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘রাজনৈতিক নেতাদের সফরসঙ্গী করে তাঁদের অনিরাপদ অবস্থায় রেখে সরকার প্রধানের এয়ারপোর্ট প্রস্থান লজ্জাজনক। এটি কোনো দায়িত্বশীলতার পরিচয় দেয় না।’

উল্লেখ্য, সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দলের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। ঘটনাটি ঘটে প্রতিনিধি দল বিমানবন্দর ত্যাগের সময়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ওই সময় বিমানবন্দর এলাকা থেকে দ্রুত বের হয়ে যান। তবে তার সফরসঙ্গী কয়েকজন রাজনৈতিক নেতা, বিশেষ করে আখতার হোসেন ও এনসিপির যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা-তাদের লক্ষ্য করে স্লোগান, গালাগালি এবং ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

এই ঘটনায় প্রধান উপদেষ্টার ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তার মতে, ‘একজন সরকার প্রধান হিসেবে তিনি চাইলে সফরসঙ্গীদের পাশে দাঁড়াতে পারতেন বা পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারতেন।’

প্রসঙ্গত, নিউইয়র্ক সফরে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপি নেতা আখতার হোসেন, ডা. তাসনিম জারা, হুমায়ুন কবিরসহ অন্যান্যরা রয়েছেন। জামায়াত নেতা ড. নকিবুর রহমান তারেক যুক্তরাষ্ট্র থেকেই দলে যোগ দেবেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সরকার প্রধান   প্রধান উপদেষ্টা   আবিদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close