মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সাটুরিয়ায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শীলতাহানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত      ● শরীয়তপুর পুলিশ লাইনে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সাহেব আলীর মৃত্যু      ● কিশোর হত্যা মামলায় সাঈদ খোকন ৫ দিনের রিমান্ডে      ● ঢাক-ঢোল আর প্রার্থনায় মুখর আলোর কোল      ● অ্যাভেঞ্জার্স-ডুন থেকে শাহরুখ-সালমান, ডিসেম্বরে বড় চমক      ● প্রথম উইকেট পেতে এক ঘণ্টার অপেক্ষা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, নতুন শনাক্ত ৬৮      ● পুষ্টিগুণ অটুট রাখতে ডাল রান্নার নিয়ম      ● বন্ধুত্বে প্রেমের ইঙ্গিত দেয় যে ৫ লক্ষণ      ● শুটিংয়ে যাওয়ার মুহূর্তে লুটিয়ে পড়েন সোহেল খান: জয়      ● খুলনায় রূপসায় জিয়া সৈনিক দল নেতাকে কুপিয়ে জখম       ● জিটিএ ৬ খেললে মস্তিষ্কে যেসব প্রভাব পড়তে পারে      
ভালুকায় কবর থেকে লাশের কঙ্কাল চুরি
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৫ পিএম আপডেট: ২৩.০৯.২০২৫ ১২:৫৬ PM

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামে কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ভরাডোবা খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভরাডোবা গ্রামের মোস্তাকুল আলম শিক্ষকের স্ত্রী রিনা আক্তার দুই বছর আগে মারা যান এবং তার মা রহিমা খাতুনও ছয় মাস আগে মৃত্যুবরণ করেন। মা ও স্ত্রীকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সোমবার রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা করবরস্থানের ওই দুটি কবরের মাটি খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায়।

মঙ্গলবার সকালে স্থানীয়রা কবর খোঁড়া অবস্থায় দেখতে পেয়ে পরিবারকে জানায়। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়।  

মোস্তাকুল আলম জানান, গতকাল রাতে কে বা কারা কবর খুড়ে আমার মা এবং স্ত্রীর কঙ্কাল চুরি করে নিয়ে যায়। ভবিষ্যতে যেনো এমন ঘটনা আর না ঘটে। তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কবর   মরদেহ   কঙ্কাল চুরি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close