বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এ পর্যন্ত কতটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:১৯ AM আপডেট: ২৩.০৯.২০২৫ ২:২২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত রবিবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এরপরই একই ঘোষণা দেয় পর্তুগাল। শিগগিরই ফ্রান্সও স্বীকৃতির পথে রয়েছে। চলতি বছরের ২০ মার্চ মেক্সিকোও ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

এই চারটি দেশের স্বীকৃতি মধ্যপ্রাচ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি আরও জোরালো করেছে। বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৫১টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

গাজায় প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলের গণহত্যার প্রেক্ষাপটে এসব স্বীকৃতি বিশেষ গুরুত্বপূর্ণ। ফিলিস্তিন কর্তৃপক্ষ এবং স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এই স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে। তবে ইসরায়েল এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে।

জাতিসংঘের রোমভিত্তিক খাদ্যনিরাপত্তা পর্যবেক্ষণ প্যানেল (আইপিসি) গাজায় দুর্ভিক্ষের কথা নিশ্চিত করেছে। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে গাজায় জাতিগত নিধনের কথাও উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি পশ্চিমা দেশগুলোর ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধিতে সহায়ক হতে পারে, যা যুদ্ধ এবং গণহত্যা বন্ধে ভূমিকা রাখতে পারে।

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের তালিকা (প্রধান দেশ ও সাল)

২০২৫: পর্তুগাল, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো

২০২৪: আর্মেনিয়া, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, বাহামা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, জ্যামাইকা, বার্বাডোজ

২০১৯: সেন্ট কিটস অ্যান্ড নেভিস

২০১৮: কলম্বিয়া

২০১৫: সেন্ট লুসিয়া, হলি সি

২০১৪: সুইডেন

২০১৩: হাইতি, গুয়াতেমালা

২০১২: থাইল্যান্ড

২০১১: আইসল্যান্ড, ব্রাজিল, গ্রানাডা, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, ডমিনিকা, বেলিজ, সেন্ট ভিনসেন্ট, হন্ডুরাস, এল সালভাদর, সিরিয়া, দক্ষিণ সুদান, লাইবেরিয়া, লেসোথো, উরুগুয়ে, প্যারাগুয়ে, সুরিনাম, পেরু, গায়ানা, চিলি

২০১০: ইকুয়েডর, বলিভিয়া, আর্জেন্টিনা

২০০৯: ডমিনিকান প্রজাতন্ত্র, ভেনেজুয়েলা

২০০৮: আইভরি কোস্ট, লেবানন, কোস্টারিকা

২০০৬: মন্টেনেগ্রো

২০০৪: পূর্ব তিমুর

১৯৯৮: মালাউয়ি

১৯৯৫: কিরগিজস্তান, দক্ষিণ আফ্রিকা, পাপুয়া নিউ গিনি

১৯৯৪: উজবেকিস্তান, তাজিকিস্তান

১৯৯২: বসনিয়া-হার্জেগোভিনা, জর্জিয়া, তুর্কমেনিস্তান, আজারবাইজান, কাজাখস্তান

১৯৯১: ইসওয়াতিনি

১৯৮৯: ফিলিপাইন, ভানুয়াতু, বেনিন, ইকুয়েটরিয়াল গিনি, কেনিয়া, ইথিওপিয়া, রুয়ান্ডা

১৯৮৮: বাংলাদেশ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ভুটান, বুরুন্ডি, বতসোয়ানা, নেপাল, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, পোল্যান্ড, ওমান, গ্যাবন, সাও তোমে অ্যান্ড প্রিন্সেপ, মোজাম্বিক, অ্যাঙ্গোলা, কঙ্গো প্রজাতন্ত্র, সিয়েরা লিওন, উগান্ডা, লাওস, চাদ, ঘানা, টোগো, জিম্বাবুয়ে, মালদ্বীপ, বুলগেরিয়া, কেপ ভার্দে, উত্তর কোরিয়া, নাইজার, রোমানিয়া, তানজানিয়া, হাঙ্গেরি, মঙ্গোলিয়া, সেনেগাল, বুরকিনা ফাসো, কম্বোডিয়া, কমোরোস, গিনি, মালি, গিনি-বিসাউ, চীন, বেলারুশ, নামিবিয়া, রাশিয়া, ইউক্রেন, ভিয়েতনাম


একই বছর ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, মিসর, গাম্বিয়া, ভারত, নাইজেরিয়া, সিশেলস, স্লোভাকিয়া, শ্রীলঙ্কা, আলবেনিয়া, ব্রুনেই, জিবুতি, মরিশাস, সুদান, আফগানিস্তান, কিউবা, জর্ডান, মাদাগাস্কার, নিকারাগুয়া, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সার্বিয়া, সংযুক্ত আরব আমিরাত, জাম্বিয়া, আলজেরিয়া, বাহরাইন, ইন্দোনেশিয়া, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মৌরিতানিয়া, সোমালিয়া, তিউনিসিয়া, তুরস্ক, ইয়েমেন, মরক্কো, ইরান।

বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-৭-এর মধ্যে প্রথম ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য ও কানাডা।


সূত্র- প্রথম আলো

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ফিলিস্তিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close