বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শক সিনড্রোমেই মারা যাচ্ছেন বেশিরভাগ ডেঙ্গু রোগী: স্বাস্থ্য অধিদফতর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর প্রধান কারণ শক সিনড্রোম। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ১১৩ জন রোগীর মধ্যে ৫৬ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু শক সিনড্রোমে (ডিএসএস), এবং ৩৬ জন মারা গেছেন জটিল উপসর্গে (ইডিএস) আক্রান্ত হয়ে।

গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গু হেমোরেজিক সিনড্রোমে (ডিএইচএস) একজনের মৃত্যু হয়েছে। এছাড়া, ডিএসএস ও ইডিএসের জটিলতায় ৯ জন, অঙ্গ বিকলজনিত জটিলতা ও বহু অঙ্গ বিকলের কারণে ৫ জন, এবং হৃদযন্ত্রের শকে আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন।

এ তথ্য থেকে বোঝা যায়, যারা প্রাথমিকভাবে চিকিৎসা না পেয়ে জটিল অবস্থায় হাসপাতালে পৌঁছেছেন, তাদের মধ্যেই মৃত্যুর হার বেশি।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর বলেন, “মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, ডেঙ্গু রোগীদের অনেকেই হাসপাতালে ভর্তি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মারা গেছেন। রোগীরা অনেক সময় দেরিতে হাসপাতালে আসছেন এবং খারাপ অবস্থায় ভর্তি হচ্ছেন, ফলে সময়মতো চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।”

তিনি আরও বলেন, “এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবাইকে সচেতন হতে হবে। সময়মতো চিকিৎসা না পাওয়ার কারণে মৃত্যুর ঝুঁকি বাড়ছে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  শক সিনড্রোম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close