বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যেখানে দুর্নীতি হবে, সেখানেই প্রতিবাদ হবে: খাজা নাজিবুল্লাহ চৌধুরী
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১:২২ AM
যেখানে দুর্নীতি হবে, সেখানেই প্রতিবাদ হবে: খাজা নাজিবুল্লাহ চৌধুরী

যেখানে দুর্নীতি হবে, সেখানেই প্রতিবাদ হবে: খাজা নাজিবুল্লাহ চৌধুরী

যেখানে দুর্নীতি হবে, সেখানেই প্রতিবাদ হবে বলে ঘোষণা দিয়েছেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নওগাঁ-২ আসনের মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরী। নওগাঁর পত্নীতলায় মাটিন্দর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক কর্মী সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মাটিন্দর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সহকারী অধ্যাপক মিজানুর রহমান ও এম আর মোস্তফার সঞ্চালনায়, মাটিন্দর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোজাফ্ফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পত্নীতলা উপজেলা বিএনপির অন্যতম সদস্য নওগাঁ-২ আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরী। 

প্রধান বক্তা ছিলেন সাবেক মেয়র আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু তাহের চৌধুরী (ভিপি মন্টু), দেওয়ান ফেরদৌস হোসেন, আব্দুস সালাম, ছাত্রনেতা রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, গত ৫ আগস্টের পর থেকে একটি গ্রুপ পত্নীতলা ও ধামইরহাট দুই উপজেলায় চাঁদাবাজি, দখলদারি, দালালিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে। 

এসময় তারা সকল চাঁদাবাজ, দখলদার ও দালালদের হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন থেকে যেখানে নিয়মবহির্ভূতভাবে দলের নাম ভেঙে অপকর্ম করা হবে, সেখানেই প্রতিবাদ করা হবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নওগাঁ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close