বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মেঘনায় ধরা পড়ল বিরল ৪ কেজির রানি ইলিশ, বিক্রি ১০ হাজার টাকায়
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১:১০ AM
৪ কেজির রানি ইলিশ

৪ কেজির রানি ইলিশ

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে চার কেজি ওজনের একটি বিরল রানি ইলিশ ধরা পড়েছে। সোমবার বিকেলে স্থানীয় চেয়ারম্যান ঘাটের আল্লাহর দান মৎস্য আড়তে নিলামের মাধ্যমে মাছটি ১০ হাজার টাকায় বিক্রি হয়।

জেলে নুর উল্লাহ জানান, নদীর চরে জাল ফেলতে গিয়ে তিনি বড় এই ইলিশটি ধরেন। 

তিনি বলেন, সাধারণত আমাদের জালে মাঝারি সাইজের মাছ ওঠে, কিন্তু এদিন ভাগ্যক্রমে বড় রানি ইলিশ ধরা পড়েছে। ভালো দামে বিক্রি হওয়ায় খুব খুশি।

আড়ত মালিক মো. আকবর বলেন, এখন বড় ইলিশ পাওয়া কম, তাই এত বড় মাছ ধরা পড়া সত্যিই আনন্দের। 

তিনি জানান, মাছের স্বল্পতার কারণে জেলে, ব্যবসায়ী ও শ্রমিকরা আর্থিকভাবে চাপে আছেন। বড় মাছ ধরা পড়লে সবাই স্বস্তি অনুভব করেন।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান বলেন, সরকারের মৎস্য সংরক্ষণমূলক পদক্ষেপের ফলে নদীতে বড় মাছের সংখ্যা বেড়েছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে জেলেরা আরও বড় মাছ ধরতে পারবেন, যা জেলেদের জীবিকা সচল করবে এবং বাজারে সরবরাহ বাড়াবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মেঘনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close