প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৭ পিএম

কালকিনি ও ডাসার উপজেলার মোট ৯৯টি পূজামণ্ডপে নগদ অর্থ প্রদান করছেন মো. আনিসুর রহমান
কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, তারেক রহমানের নির্দেশে এবারের দুর্গাপূজায় প্রতিটি পূজামণ্ডপ পাহারায় থাকবে বিএনপির নেতা-কর্মীরা, যাতে বিগত বছরগুলোর চেয়ে সুষ্ঠু, সুন্দর ও আনন্দের সাথে পূজা উদযাপন করতে পারেন আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে মাদারীপুরের কালকিনিতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলার সকল পূজামণ্ডপের সভাপতি-সম্পাদকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
এসময় তিনি কালকিনি ও ডাসার উপজেলার মোট ৯৯টি পূজামণ্ডপে নগদ অর্থ প্রদান করেন।
তিনি বলেন, এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কোন বৈষম্য থাকবে না। আমরা সকলেই বাংলাদেশি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন মুন্সী ও পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।