বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মিঠাপুকুরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
মিঠাপুকুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৬ পিএম
সাজ্জাদুর রহমান সাজ্জাদ

সাজ্জাদুর রহমান সাজ্জাদ

রংপুরের মিঠাপুকুরে নিখোঁজের একদিন পর বাড়ির কাছাকাছি একটি পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। 

মৃত যুবকের নাম সাজ্জাদুর রহমান সাজ্জাদ (২৭)। তিনি পায়রাবন্দ ইউনিয়নের শালাইপুর তেলীপাড়া গ্রামের কাঠমিস্ত্রি শফিকুল ইসলামের পুত্র।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মিঠাপুকুর উপজেলার শালাইপুর তেলীপাড়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাজ্জাদ হোসেন বলদিপুকুর বাসস্ট্যান্ডে মোবাইল মেরামত এবং মোবাইলের যন্ত্রাংশ বিক্রি করতেন। রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার সময় তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর পরিবার ও স্বজনরা তার খোঁজে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন এলাকায় মাইকিং করেন। 

তাদের দাবি, সাজ্জাদের মানসিক সমস্যা রয়েছে। কেউ খুঁজে পেলে তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।

সাজ্জাদকে খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার দুপুর আনুমানিক ১২টার সময় সাজ্জাদের বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে জনৈক সোবহানের পুকুরে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মিঠাপুকুর থানা পুলিশ ও সিআইডির ক্রাইম ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করেন।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, পোস্টমর্টেমের জন্য মরদেহ উদ্ধার করা হয়েছে। বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মিঠাপুকুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close