বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আদালত থেকে পালালো জোড়া হত্যা মামলার আসামি
সঞ্জু রায়, বগুড়া
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৩ পিএম আপডেট: ২২.০৯.২০২৫ ৯:১৬ PM
বিকেল আনুমানিক ৪ টার দিকে এই ঘটনা ঘটেছে

বিকেল আনুমানিক ৪ টার দিকে এই ঘটনা ঘটেছে

বগুড়ায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে প্রিজন ভ্যানে যাওয়ায় সময় পালিয়েছে জোড়া হত্যাকাণ্ডের এক আসামি। 

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪ টার দিকে আদালতের পুলিশি নিরাপত্তা বেষ্টনী ফাঁকি দিয়ে আসামি পালানোর এই ঘটনা ঘটে। পলাতক রফিকুল ইসলাম ছিলেন দুপচাঁচিয়া চকপাড়ার নসির উদ্দিনের ছেলে এবং দুপচাঁচিয়ার আলোচিত জোড়া হত্যাকাণ্ডের অন্যতম আসামি।

জানা যায়, গত ৯ জুলাই দুপচাঁচিয়া জিয়ানগরের লক্ষ্মীমণ্ডপ গ্রামে ডাকাতির উদ্দেশ্যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল শ্বশুর ও পুত্রবধূকে। সেই জোড়া হত্যাকাণ্ডের অন্যতম আসামি ছিল রফিকুল ইসলাম যিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও প্রদান করেছেন। যাকে নিয়মিত হাজিরার জন্য সোমবার সকালে দুপচাঁচিয়া-আদমদিঘী ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়েছিল।

হাজিরা শেষে বিকেলে আদালতের হাজতখানা থেকে রফিকুলসহ মোট ৬০ জন আসামিকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার কোন এক সময় হ্যান্ডকাফ খুলে কৌশলে পালিয়ে যায় রফিকুল। যা দায়িত্বরত ৬ জন পুলিশ সদস্য বুঝতে পারে কারাগারে আসামি বুঝিয়ে দেয়ার সময় তখন ঘড়ির কাটায় বাজে আনুমানিক প্রায় পাঁচটা। 

এ প্রসঙ্গে বগুড়া আদালত পুলিশের কেউ কথা না বললেও জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, “পলাতক রফিকুল ইসলাম ছিলেন দুপচাঁচিয়া চকপাড়ার নসির উদ্দিনের ছেলে এবং দুপচাঁচিয়ার আলোচিত জোড়া হত্যাকাণ্ডের অন্যতম আসামি। হাজিরা শেষে আদালতের হাজতখানা থেকে বিকেল অনুমান ৪টার পরে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময় হ্যান্ডকাফ খুলে সে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে ইতিমধ্যেই তাদের একাধিক টিম অভিযান শুরু করেছে। এছাড়াও এই ঘটনার সুষ্ঠু তদন্তে ইতোমধ্যেই গঠন করা হয়েছে তিন সদস্যের একটি কমিটি।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  আদালত   আসামি   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close