প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫১ পিএম আপডেট: ২২.০৯.২০২৫ ৯:০৫ PM

পৌর শহর ফাজিলের ঘাট রোডের নতুন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়
দাগনভূঞা প্রবাসী ফোরাম কেন্দ্রীয় কার্যালয় শুভ উদ্বোধন ও অনুদান হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহর ফাজিলের ঘাট রোডের নতুন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দাগনভূঞা প্রবাসী ফোরামের স্থানীয় কমিটির সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. ইউছুপ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসাইন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য মিহির মাহবুব। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা রফিক উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য কাজী আবদুল হামিদ, স্থানীয় কমিটির উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক আজাদ মালদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক প্রিন্স মাহমুদ আজিম প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শিমুল পাটোয়ারী ও আবদুর রশিদ।
মানবিক সহায়তার ধারাবাহিক অংশ হিসেবে দুঃস্থদের সাহায্যোর্থে ১ লাখ ৭৩ হাজার ৬শ’ ৮০ টাকা চার জনের মাঝে অনুদান হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় কমিটির নেতৃবৃন্দ, সুবিধাভোগী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দাগনভূঞা প্রবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটি শুরু থেকে এ পর্যন্ত দেড় কোটি টাকার অধিক মানবিক সহায়তা করেছেন প্রবাসীদের সার্বিক সহযোগিতায়। ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।