বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিশ্বসেরা গবেষকের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৫ শিক্ষক-গবেষক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১২ পিএম

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসভিয়ার’ প্রকাশিত ২০২৫ সালের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩৫ জন শিক্ষক-গবেষক স্থান পেয়েছেন। গত বছর যেখানে ১০ জন ছিলেন, সেখানে এবার প্রায় ২৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে এই সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে।

গবেষকদের প্রকাশিত প্রবন্ধ, সাইটেশন সংখ্যা, এইচ-ইনডেক্স, ধারাবাহিকতা এবং সহ-লেখকদের প্রভাবের ভিত্তিতে এ তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকায় জায়গা পাওয়া ঢাবির গবেষকদের সাফল্যকে বিশ্ববিদ্যালয়ের জন্য এক বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, এই স্বীকৃতি শুধু শিক্ষক-গবেষকদের অসাধারণ অর্জনই নয়, বরং বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চা ও গবেষণায় ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন। তিনি মনে করেন, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে এবং শিক্ষা-গবেষণার উৎকর্ষ সাধনে সহায়ক হবে।

উপাচার্য আরও জানান, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বর্তমান প্রশাসন টেকসই গবেষণা পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। এর অংশ হিসেবে গবেষণা ও প্রকাশনা কার্যক্রমে উৎসাহ, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক গবেষণা সংস্থার সঙ্গে সম্পৃক্ত হওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।

তালিকায় স্থান পাওয়া গবেষকদের মধ্যে রয়েছেন— এম. এ. খালেক, মো. মঞ্জুর হাসান, মুহাম্মদ ইব্রাহিম শাহ, মো. আব্দুল মুকতাদির, মো. রাকিবুল হক, মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, নেপাল চন্দ্র রায়, অমিত আবদুল্লাহ খন্দকার, তসলিম উর রশিদ, আব্দুস সালামসহ মোট ৩৫ জন। তাদের বৈশ্বিক অবস্থান ১৬,২৯৪ থেকে শুরু করে ৪৩৮,২৭১ এর মধ্যে রয়েছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close