বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সোনাগাজীতে বিএনপি নেতার বিরুদ্ধে জুলাইযোদ্ধাদের ঝাড়ু মিছিল
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফেনীর সোনাগাজীতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঝাড়ু মিছিল করেছে জুলাইযোদ্ধারা।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্টে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জুলাইযোদ্ধা মো. এনায়েত উল্লাহ, সোনাগাজী কলেজ ছাত্রদলের সভাপতি নুর ইসলাম সম্রাট, চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ মিয়াজি প্রমুখ।

এনায়েত উল্লাহ অভিযোগ করে বলেন, “জুলাই আন্দোলনে আমি ফেনীর রাজপথে নেতৃত্ব দিয়েছি। ৪ আগস্ট মহিপালে আওয়ামী ক্যাডার ও পুলিশের হামলায় আমার শরীরের ১৭ স্থানে গুলি ও স্প্লিন্টারের আঘাত লাগে। দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হই। অথচ সম্প্রতি আনোয়ার হোসেন সাংবাদিকদের কাছে আমাকে ও অন্যান্য জুলাইযোদ্ধাদের অবমূল্যায়ন করেছেন। তিনি আন্দোলনের আগে-পরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকজনের সঙ্গে আঁতাত করেছিলেন।”

এসময় সোনাগাজী পৌরসভা ছাত্রদলের সভাপতি রহমতুল্লাহ সাহিন, কামিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি সারওয়ার হোসেন আবিদ, পৌর ছাত্রদল নেতা শাহাদাত হোসেন সজিবসহ অসংখ্য জুলাইযোদ্ধা এবং ছাত্রদল কর্মীরা উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/শাহো 


আরও সংবাদ   বিষয়:  সোনাগাজী   বিএনপি   জুলাইযোদ্ধা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close