বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কিশোরগঞ্জে বাঁশবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৯ পিএম

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বড় ভিটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভেলারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে বাঁশবাগানের ভেতরে মরদেহটি দেখতে পান। এসময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি নিশ্চিত হন। পরে খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। তিনি মুসলিম সম্প্রদায়ভুক্ত। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের পরনে ছিল হাফশার্ট ও লুঙ্গি। লুঙ্গির মোচড় থেকে নগদ ৪৯ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, “নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মৃত্যুর কারণও তাৎক্ষণিকভাবে বলা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে তদন্ত চলছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   বাঁশবাগান   মরদেহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close