মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
কালকিনিতে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
কালকিনি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৪ পিএম আপডেট: ২১.০৯.২০২৫ ৮:২৭ PM
কালকিনিতে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

কালকিনিতে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মাদারীপুরের কালকিনিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের কয়ারিয়া ময়দান বাজারে এ সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে হামলা-মামলার শিকার ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে প্রায় শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ১৬ সেপ্টেম্বর উপজেলার কয়ারিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় ও আশেপাশে লাগানো শহীদ জিয়াউর রহমান,বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় কমিটিরসহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং মাদারীপুর ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকনের ছবি সম্বলিত ব্যানার, পোস্টার ও ফেস্টুন ছিড়ে ফেলে আওয়ামী লীগের দোসর কিছু দুষ্কৃতিকারীরা। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এর প্রতিবাদ করায় ১৭ সেপ্টেম্বর তাদের উপরে হামলা করে বেশকয়েকজনকে আহত করে কিছু আওয়ামী লীগের দোসররা। 

পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কালকিনি থানায় অভিযোগ দিলে পুলিশ তিনদিন পর অভিযোগটি আমলে নেয়। পাশাপাশি হামলাকারীদের পক্ষ থেকেও একটি মিথ্যা ও হায়রানিমূলক মামলা গ্রহণ করা হয়। পুলিশ কোন প্রকার তদন্ত ছাড়াই মামলাটি গ্রহণ করেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এ ঘটনার সঠিক তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে বক্তারা আরো অভিযোগ করে জানান, বিগত ১৫ বছর তারা যেভাবে আওয়ামী লীগের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন, ঠিক তেমনিভাবে এখনো তারা নির্যাতিত হয়ে আসছেন। প্রশাসন তাদেরকে কোন প্রকার সহায়তা করছে না বলেও অভিযোগ তাদের। এ ঘটনায় কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানার অপসারণ দাবি করেন তারা।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রান জানান, কয়ারিয়া ইউনিয়নে দুটি গ্রুপের সংঘর্ষের ঘটনায় গত ১৮ তারিখ বিকেলে একটি গ্রুপ থানায় মামলা করতে আসলে ঐ দিনেই তাদের অভিযোগটি আমলে নিয়ে মামলা রুজু করা হয়। পরবর্তীতে এ ঘটনায় আহত আরেকটি গ্রুপ মামলা করতে চাইলে তাদের অভিযোগটিও আমলে নেয়া হয়। বর্তমানে দুটি মামলাই তদন্তাধীন রয়েছে। মামলা দুটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কালকিনি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close